নিজের সম্পর্কে লেখা যে কি কঠিন তা এই ‘ওয়েবসাইটের অ্যাবাউট মি’ পেজ লিখতে গিয়ে বুঝলাম। সত্যিতো আমি কে? এই প্রশ্ন মনে তাড়া করলেও, আজ একদম যেন তার মুখোমুখি। যাইহোক একটা পথ দেখতে পেলাম। ঠিক যেন সেই শেষের কবিতা’র অমিত রায়ের কথায়, “চেনা সাহিত্য থেকে এমন একটা লাইন বার করবো, যেন আমিই এই মাত্র লিখলাম, আর কারুর লেখার ক্ষমতাই ছিলনা!” ঠিক সেই রকম, নিজেকে নিয়ে ভাবতে গিয়ে ‘অপুর সংসার’ সিনেমা থেকে একটা অংশ মনের মধ্যে এলো। যদিও নিজের সাথে তার চলনের বিস্তর ফারাক, তবুও কোথাও যেন কোথায় একটা ক্ষীণ মিল খুঁজে পাই। সিনটা – অপু ওর বন্ধু পুলুকে রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে বলছে তার উপন্যাসের কথা। যেটা সে এখনো লিখে উঠতে পারেনি, কিন্তু একটা ভাবনা আছে। সেই জায়গাটাই এখানে খানিকটা তুলে দিলাম,
~ অপু বলে চলে

“ছেলেটি শহরে এলো। সে পুরুতগিরি করবে না, পড়বে। অ্যাম্বিশাস। পড়ল। শিক্ষার ভেতর দিয়ে, স্ট্রাগল এর ভেতর দিয়ে, আমরা দেখতে পাচ্ছি তার কুসংস্কার, গোড়ামি সমস্ত কেটে যাচ্ছে। বুদ্ধি দিয়ে ছাড়া সে কোনও কিছু মানতে চাইছে না। কিন্তু তার কল্পনাশক্তি আছে, তার অনুভূতি আছে, ছোটখাটো জিনিস তাকে মুভ করছে, আনন্দ দিচ্ছে। হয়ত তার ভিতরে মহৎ একটা কিছু করার ক্ষমতা আছে, সম্ভাবনা আছে। কিন্তু করছে না। কিন্তু সেটিই শেষ কথা না, সেটি ট্রাজেডিও না। সে মহত কিছু করছে না, তার দারিদ্র্য যাচ্ছে না, তার অভাব মিটছে না। কিন্তু তা সত্ত্বেও সে জীবন বিমুখ হচ্ছে না, সে পালাচ্ছে না, এস্কেপ করছে না , সে বাঁচতে চাইছে, সে বলছে বাঁচার মধ্যেই সার্থকতা, তার মধ্যেই আনন্দ, he wants to live!”
~ ‘অপুর সংসার’
তখনকার ছোট্ট একটা শহর শিলিগুড়ি, সেখান থেকে স্কুলের পাঠ শেষ করে কলকাতার উপকণ্ঠে এসে যখন পৌঁছলাম। সময় বয়ে চললো, মানিয়ে নেওয়া চললো তারই তালে তালে। ঐ সময় থেকেই শুরু হলো মনের মধ্যে কিছু আমূল পরিবর্তনের। এখন যখন নিজের সম্পর্কে লিখতে বসেছি তখন নিজের মধ্যে ঘটে যাওয়া ওই পরিবর্তনগুলো নিয়ে ভাবলে দেখছি খানিকটা সেই অপুর গল্পের নায়কের সাথে মিলে যাচ্ছে। দেখছি আমার কুসংস্কার কেটে যাচ্ছে, দেখছি গোঁড়ামী কেটে যাচ্ছে, যদিও সব সময় শুধু বুদ্ধি দিয়ে ভাবতে চাইছি না, আমার কাছে ভাবটা অনেক বেশি আগে। ঐ কতকটা গল্পের নায়কের মত, কল্পনা শক্তি দিয়ে পাড়ি দিচ্ছি দিক্ দিগন্তে। শুধু সবকিছুর মধ্যে একটা আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা করছি ।আর চেষ্টা করছি যাতে সব চাওয়া পাওয়ার মধ্যে একটা সাম্য ভাব থাকে।
Writing about oneself is more challenging than it seems, a realization that became evident while working on the “About Me” page for this website. Today, I feel as though I’m confronting a profound question—one that has often lingered in my mind. Now, standing directly before it, the question remains: Who am I?
Eventually, a path revealed itself, reminiscent of Amit Ray’s words from Sesher Kobita: “From familiar literature, I will find a line so fitting that it feels as though I wrote it just now, and no one else could have ever written it.” Similarly, during my reflections, a scene from Apur Sansar surfaced. Though my journey is vastly different, subtle parallels emerged. The scene unfolds with Apu walking alongside the railway tracks with his friend Pulu, discussing a novel yet to be written but already taking shape in his mind. That moment resonates deeply, capturing an essence that feels perfectly suited to this introspection.
From the quiet charm of Siliguri, my school days came to an end, paving the way to the bustling outskirts of Kolkata. Time flowed like a gentle river, carrying with it the rhythm of change. Alongside it came deep transformations within—subtle at first, then profound. Looking back, those shifts feel reminiscent of the hero’s journey in Apu’s story: a quiet unfolding of growth, discovery, and the ever-evolving self. Superstitions began to fade, rigidity loosened, and while intellect plays its part, emotions now take precedence. Like a story’s protagonist, imagination stretches far beyond boundaries, finding joy in the smallest things while striving for balance in desires and aspirations. seeking joy in the smallest things while striving for balance in all desires and aspirations.